২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে রজব, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৪৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

সপ্তম দফা অবরোধ সমর্থনে ঈশ্বরগঞ্জ বিএনপির বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৭, ২০২৩,
  • 232 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

বিএনপির ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধ সমর্থনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। তফসিল বাতিল এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ রাজবন্দীদের মুক্তির তাঁদের।

আজ (২৭ নভেম্বর) সোমবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর লক্ষ্মীগঞ্জ এলাকায় ওই বিক্ষোভ মিছিলটি করা হয়।

এতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি নেতৃত্ব দেন। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ- সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম শরিফসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে আগামী বুধবার সকাল ছয়টা থেকে ফের ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, ‘ডন টু ডাস্ক’ হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে কেন্দ্রিয় বিএনপি।

কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইয়ের তত্ত্বাবধানে আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুত রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ