১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৫৮| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

সহায়তা পেলো সেই শিশু রাইহানের পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩,
  • 128 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুতে সাত সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়া সেই শিশু আবু রাইহানকে অর্থ সহায়তা দিয়েছেন এক প্রবাসী ব্যক্তি, সহায়তা পাঠিয়েছেন এক সাংবাদিকও।

মঙ্গলবার বিকেলে রাইহান ও তার দৃষ্টি প্রতিবন্ধী মা’র হাতে অর্থ সহায়তার ১২ হাজার টাকা তুলে দেওয়া হয়।

ত্রিশাল প্রেস ইউনিটির কার্যালয়ে উপস্থিত হয়ে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ওই প্রবাসী ও সাংবাদিকের পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, শিখরী ফাউন্ডেশন ও জঙ্গলবাড়ী বাতিঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাধারণ সম্পাদক মেহেদী জামান লিজন, সহ-সভাপতি আবু রাইহান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সুমন, কোষাধ্যক্ষ রিয়াদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার এই পরিবারটির দুর্দশার বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ দৃষ্টিগোচর হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মালেশিয়া প্রবাসী ও অপর এক সাংবাদিক এ অর্থ সহায়তা দেওয়ার কথা জানান।

গত শুক্রবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে বৃদ্ধ দাদী ও প্রতিবন্ধী মা-বোন সহ ছয় সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়ে মৃত হাবিবুরের কোমলমতি শিশু আবু রাইহান। তারা সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ