২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ২:৪৮| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের বিচার দাবিতে মনোহরদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 210 Time View

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নরসিংদী জেলার মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকেরা।

আজ শনিবার বিকেলে মনোহরদী প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিবাদ সভা এবং মনোহরদী বাসস্ট্যান্ডে মানববন্ধনে সাংবাদিকেরা এ দাবি জানান।

সাংবাদিক আসাদুজ্জামানকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মনোহরদী প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক সংগঠনগুলোকে আসাদুজ্জামানকে হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার এবং অন্তর্বর্তী সরকারকে এই সাংবাদিকের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি জানান সাংবাদিকেরা।

মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান ফারুক, নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোসাদ্দেকুর রহমান খান, বর্তমান সভাপতি হারুন-অর-রশিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইমাম হোসেন রিপন, দৈনিক কালবেলার প্রতিনিধি কামরুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি তাজুল ইসলাম বাদল, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, বিশিষ্ট কবি দেলোয়ার হোসেন, শিক্ষক কাজী মহসীন হোসেন, আশরাফুল কবির প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ