২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:১৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

সাংবাদিক উবায়দুল্লাহর বাবার মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩,
  • 255 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

দৈনিক ঢাকা প্রতিদিনের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা শাখার যু্গ্ম-আহ্বায়ক সাংবাদিক উবায়দুল্লাহ রুমির বাবা মাওলানা শরীয়ত উল্লাহ (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার রাত ১১ টার দিকে মারা যান তিনি। আজ (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক উবায়দুল্লাহ রুমি।

উবায়দুল্লাহ জানান, তাঁর বাবা অনেকদিন যাবৎ শারীরিক নানা রোগে ভোগছিলেন। এ অবস্থায় গতকাল রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে নিজ বাড়িতেই মারা যান সাংবাদিক পিতা। এদিকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

এ ছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সুশীল সমাজের লোকজন। মৃত্যুকালে মাওলানা শরীয়ত উল্লাহ স্ত্রী, ছয় পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ