৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১০:০৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

সাংবাদিক মিলন হত্যায় ট্রাকচালকের এক দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩,
  • 279 Time View

এ এইচ সবুজ, গাজীপুর প্রতিনিধি:

বহুল আলোচিত গাজীপুরের সিনিয়র সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলনকে বেপরোয়া গতিতে চলমান ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট করে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার আহাদ মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক আঁখি আক্তার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আহাদ মিয়ার উপস্থিতিতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। আহাদ মিয়া (২৬) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মো: আতিক মিয়ার ছেলে।
আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মিঠুন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় বেপরোয়া গতির বালুবোঝাই একটি ড্রাম্প ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৭-১০৮১) চাপায় প্রবীণ সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন (৫২) নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রিমিন আক্তার বাদী হয়ে কাপাসিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

মঞ্জুর হোসেন মিলন গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ভোরের দর্পন ও দৈনিক করতোয়া পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পন পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। গত সোমবার (৭ আগষ্ট) সকালে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এবং র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক আহাদ মিয়াকে গ্রেফতার করেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, চালক আহাদের মাঝারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর কোন বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়াও ট্রাকটির ধারণ ক্ষমতা ৮ টন থাকা সত্বেও সে আনুমানিক ১৪ টন ওজনের বালু বোঝাই করে গাড়িটি চালিয়ে আসছিল। দুর্ঘটনার পর সে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে কোটবাজালিয়া বাজারে আসে এবং অটোযোগে কালিগঞ্জে চলে যায়।

পরবর্তীতে সে সেখান থেকে তার বাড়ি পৌঁছায় এবং উক্ত দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানতে পারলে গ্রেফতার এড়াতে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকাবস্থায় র‍্যাব কর্তৃক গ্রেফতার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ