৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৩১| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

সাপ্তাহিক বন্ধের দিনেও ছুটি পান না বিক্রয় প্রতিনিধিরা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৯, ২০২৩,
  • 303 Time View

মো. আব্দুল কাদির, নরসিংদী: সেলস রিপ্রেজেন্টেটিভ বা বিক্রয় প্রতিনিধি। সারা দেশে তাদের সংখ্যা ২৫ লাখ। কম্পানির উৎপাদিত পণ্য বিক্রয় করে থাকেন বিক্রয় প্রতিনিধিরা। সাপ্তাহিক বন্ধের দিনও তাদের কর্মব্যস্ত থাকতে হয়। ছুটিসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত বিক্রয় প্রতিনিধিরা ।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নরসিংদী শাপলা চত্বর এলাকায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আরিফুর রহমান আরিফ বলেন- মালিক পক্ষ উন্নত জীবন যাপন করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি বিক্রয় প্রতিনিধিদের। সাধারণ ও সরকারি নির্বাহী আদের্শের ছুটিসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত তারা। ২৫ লাখ বিক্রয় প্রতিনিধির দাবি মেনে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সভায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও নরসিংদী-৫ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী নাজমুল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি কামাল হোসেন ইতি।

এ সময় আরো বক্তব্য দেন- জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আল আমিন ও সহসম্পাদক কালাম ভূঁইয়াসহ বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

একই দিন নরসিংদী জেলা বিক্রয় প্রতিনিধি জোটের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সাবেক সভাপতি ফিরোজ হাসানকে প্রধান উপদেষ্টা করে মো. ওবাদুল হককে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ