২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভী ঢাকায় আটক

হাসানুর রহমান, চট্টগ্রাম:
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪,
  • 108 Time View

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামীক স্কলার ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ ১৫ ডিসেম্বর রবিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ডিবি। তাকে আজ রাতে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে ডিবি।

এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছিলেন।

এসময় সংসদ সদস্য নেজামুদ্দিন নদভী, তার ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহসহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও রড নিয়ে হামলা চালান।

মিছিলে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। হামলায় মামলার বাদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ