২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:১১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

সিলেটে প্রার্থী না হওয়ার ঘোষণা বর্তমান মেয়র আরিফুল হকের

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২০, ২০২৩,
  • 369 Time View

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্য দলের নির্দেশনা মেনে প্রার্থী না হওয়ার কথা জানিয়েছেন।

শনিবার (২০ মে) সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে নাগরিক সমাবেশে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেন তিনি।

আরিফুল হক চৌধুরীকে ঘিরে কিছুদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছিলো নগরবাসীর মধ্যে। আরিফ নিজেই প্রার্থীতা ঘোষণা না দিয়ে এই কৌতুহল সৃষ্টি করেছিলেন। একপর্যায়ে তিনি ঘোষণা দেন ২০ মে ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে নাগরিক সমাবেশ করে নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার সিদ্ধান্ত জানাবেন।

এদিকে, সিলেটে সিটি নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে কৌশলী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। অনেকেই আচরণবিধি ভেঙে নির্বাচনী প্রচারনা শুরু করলেও নিরব ছিলেন আরিফ। আরিফের এই সমাবেশের দিকে তাকিয়ে ছিলেন নগরবাসী। শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকেই সড়ে দাড়ালেন আরিফুল হক চৌধুরী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ মে। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই সিটি করপোরেশনের ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ