২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১২, ২০২৩,
  • 314 Time View

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। এতে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমগেট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে চট্টগ্রাম মুখি লেনে চাঁদনী নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মেরিন মেশিনারিজ দোকানে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে মো: বুলবুল মিয়া নামের এক যাত্রী নিহত হন।তিনি কেন্দ্রীয় নেত্রকোনা জেলার কেন্দুয়ার বাসিন্দা।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে বাসের চাপা পড়া নিহত এক ব্যক্তি লাশ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের চাপা পড়া এক বাস যাত্রীর লাশ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করেছি।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা শুধু বাসের চাপা পড়া এক ব্যক্তিকে দেখতে পেয়েছি। আহত কাউকে পাইনি। তবে স্থানীয়দের মুখে শুনেছি ৫ জনের মত বাসযাত্রী আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ