২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:৫৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় ঈশ্বরগঞ্জে পতাকা পুড়িয় প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৩, ২০২৩,
  • 345 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেক (ময়মনসিংহ):সম্প্রতি সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে উগ্রপন্থী এক ব্যক্তি মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন পুড়িয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুইডেনের জাতীয় পতাকা পুড়িয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (০৩ জুলাই) সোমবার বেলা ৩ টায় সচেতন মুসলিম সমাজের ব্যানারে

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণির পেশার মুসলমানগণ।

অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মুফতি সফিউল্লাহ ফুআদের সঞ্চালনায়
বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ। এছাড়াও বক্তব্য দেন শেখ মাহমুদ হাসান নানক,
এসএম ইমরান, মো. আশিকুর রহমান, মুফতি জহির, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ জোবায়েরসহ অনেকে।

পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন- ‘পবিত্র কুরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অতিতেও অনেক চক্রান্ত, ষড়যন্ত্র হয়েছে, কিন্তু অমুসলিম কাফেররা বরাবরই পরাজিত হয়েছে।
আজও যেই অমুসলিম কাফেররা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে তারাও ধ্বংস হয়ে যাবে’। পরিশেষে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এবং আন্তর্জাতিক আদালতে এর বিরুদ্ধে মামলা করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ