৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১০:২১| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে আবারো মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১, ২০২৩,
  • 364 Time View
Exif_JPEG_420
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-রংপুর মহাসড়কের রংপুরের গংগাচড়ায় তিস্তা নদীর উপর নির্মিত মহিপুর শেখ হাসিনা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে লালমনিরহাট – বুড়িমারী মহাসড়ক আবারো অবরোধ করা হয়।
বৃহস্পতিবার (১ জুন)  বিকেল সাড়ে ৫ টা থেকে এ মহাসড়কের পাটগ্রাম সরকারি কলেজ মোড় এলাকার সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতি। এর আগে একই দাবিতে গত সোমবার (২৯ মে) একই স্থানে অবরোধ করে পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতি।
জানা গেছে, ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০১৮ সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গত রোববার (২৮ মে) এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে।
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরসহ চারটি উপজেলার মানুষকে  রংপুরসহ সারাদেশে যাতায়াত করতে প্রায় ৫৫ ঘুরতে হয়। এ সেতু দিয়ে গাড়ি চলাচলে ৫৫ কিলোমিটার পথ কমে আসে।
এতে প্রতি গাড়িতে ১৩ থেকে ১৫ লিটার তেল সাশ্রয় হয়। এজন্য বুড়িমারী স্থলবন্দর হতে পণ্য পরিবহণে গাড়ির মালিক, চালক ও শ্রমিকরা এ সেতু পথ পূণরায় চালুর দাবিতে দ্বিতীয় দফা সড়ক অবরোধ করে।
অবরোধে পাটগ্রাম উপজেলার সরকারি কলেজ মোড় মহাসড়ক জুড়ে দূরপাল্লার নৈশ কোচ, বাস, ট্রাকের দীর্ঘ জট লাগে। এ সময় বক্তব্য দেন- পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক এবং পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু।
বক্তারা আগামী ৫ জুনের  মধ্যে এ সেতু দিয়ে পূণরায় ট্রাক চলাচলের অনুমতি না দিলে অনিদ্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ