২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ২:০৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৩, ২০২৩,
  • 335 Time View

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় এক ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার (২২ জুলাই) দিবাগত গভীর রাতে দিনাজপুর- রংপুর মহাসড়কের সৈয়দপুর শহরের উপকন্ঠে মুজার মোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে।

নিহত ট্রাক চালকের নাম শামীম (২৫)। তিনি নওগাঁ সদরে কুমারিয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর থেকে একটি ইট বোঝাই ট্রাক (রেজিঃ নম্বর: ঢাকা মেট্রো-ট-১৮-৯০৬৫) দিনাজপুর- রংপুর মহাসড়ক হয়ে রংপুরের দিকে যাচ্ছিল।

রাত আনুমানিক সাড়ে চারটার দিকে ট্রাকটি সৈয়দপুর শহরের উপকন্ঠে মুজার মোড় নামক এলাকায় পৌঁছলে এর চাকা নষ্ট হয়ে যায়। এ অবস্থায় চালক ট্রাকটিকে উল্লিখিত স্থানে মহাসড়কের পাশে দাঁড় করান।

ঠিক এ সময় একই দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতির ভৌমিক ট্রেডার্সের অপর একটি ট্রাক (রেজিঃ নম্বর: ঢাকা মেট্রো -১১-২২৭৬) এসে পেছন থেকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক শামীম (২৫) ঘটনাস্থলে নিহত হন।

এছাড়াও এ ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ও ভৌমিক ট্রেডার্স ট্রাকের চালক গুরুতর জখম হন। গভীর রাতে মহাসড়কে দূর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন ছুঁটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনার নিহত ট্রাক চালকের মরদেহ ও দূর্ঘটনাকবলিত ট্রাক দুইটি উদ্ধার করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ সৈয়দপুরে মহাসড়কে দূর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ