২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১১:৪৭| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

স্ত্রী সন্তানকে বাড়িতে উঠতে বাঁধা থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১০, ২০২৩,
  • 350 Time View

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় স্বামী আব্দুল ওয়াহেদ কর্তৃক স্ত্রীকে মারপিট সন্তানসহ বাড়িতে উঠতে বাঁধা স্বামীর বিরুদ্ধে স্ত্রী নাদিরা খাতুনের থানায় অভিযোগ।ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় পৌর এলাকার নতুন বন্দর (ঘোড়াপীর)। অভিযোগে উল্লেখ করেন, পৌর এলাকার নতুন বন্দরের মৃত ছইমদ্দিন বেপারীর ছেলে আব্দুল ওয়াহেদ এর সহিত জয়পুরহাট জেলার কালাই উপজেলার সাতার গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে নাদিরা খাতুনের সঙ্গে গত ০৩ বছর পূর্বে ইসলামিক শরিয়াহ মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে ওয়াহেদ তাকে বিভিন্ন ভাবে নির্যাতনসহ মারপিট করে আসছে। এছাড়াও সব সময় স্ত্রী নাদিরাকে খারাপ ভাষায় গালমন্দ করে থাকে।

  • স্ত্রী নাদিরা তার স্বামীর অনুমতি নিয়ে ৮ তারিখে বাবার বাড়ি যায় এবং তার বাবার বাড়ি হতে গত ৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় তার স্বামীর বাড়ি পৌর এলাকার শাহবাজপুর গ্রামে যায়। স্বামী কোন প্রকার কারন ছাড়াই তার সাথে খুব খারাপ ভাষায় গালমন্দ করতে থাকে। তাকে গালাগাল করিতে বারন করলে সে তার হাতে থাকা বাশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে মারধর করতে থাকে। তার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন আগিয়ে আসলে স্বামী ওয়াহেদ বিভিন্ন প্রকার খুন জখমের হুমকি প্রদান করেন এবং স্ত্রী সন্তানকে বাড়িতে বাঁধা দেন। সে যে কোন সময় বড় ধরনের ক্ষতি করবে বলে স্ত্রীকে হুমকি প্রদান করেন। এ আশংকায় স্ত্রী নাদিরা থানায় অভিযোগ দেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ