২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:০০| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩,
  • 240 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে সেমিনার ও প্রদর্শণীর আয়োজন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বিসিএসআইআর চিফ সাইন্টিফিক কর্মকর্তা জন লিটন মুন্সি,নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল। সেমিনারে আরোও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, সাংবাদিক এনামুল হক বাবুল ও রবিউল আলম ফরায়েজী।

প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে বায়োগ্যাস স্থাপন সম্পর্কে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব এনার্জি রিসার্চ ডেভেলপমেন্ট সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা মো. সাদেকুল আজম।

দুই দিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও দপ্তরের স্টল স্থাপন করেন। সেমিনার শেষে স্টলগুলো পরিদর্শন করেন ইউএনও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ