২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

হাজী আলী আকবর আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪,
  • 219 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজী আলী আকবর আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ ফেব্রুয়ারি) বুধবার সকাল থেকে হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের প্রাঙ্গণে দিনব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী হাজী আলী আকবরের সভাপতিত্বে ও এন.ভি.এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রহমত উল্লাহ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য ও বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মেরাজ মাহমুদ মিরাজ,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ খোর্শেদ আলম,নাক,কান, গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফুলবানু বেগম, পাতিলাধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী মোখলেছুর রহমান উৎপল, বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মনির নবী, হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কান্তা মনিসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ