৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৩০| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

১৭ নভেম্বর নান্দাইল শহীদ দিবস

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৭, ২০২৩,
  • 241 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

আজ ১৭ নভেম্বর নান্দাইল শহীদ দিবস। ১৯৭১ সালের ১০ নভেম্বর মুক্তিযোদ্ধারা গোপন বৈঠক করে ১৭ নভেম্বর পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলার পরিকল্পনার সিদ্ধান্ত নেন। ১০ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর মুক্তিযোদ্ধারা চারটি দলে ভাগ হয়ে নান্দাইল থানা ঘিরে ফেলে।

এদিকে মুক্তিযোদ্ধাদের হামলার পরিকল্পনা পাকিস্তানি বাহিনী জেনে যায়। ফলে পাকিস্তানিরা নিজেদের অবস্থান দৃঢ় করে মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করে দেয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে অভিযান ব্যর্থ হয়।

১৭ নভেম্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাড়ে চার ঘণ্টা যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা এতে ২৪ জন শহীদ হন। পরে হানানাদার বাহিনী অভিযানের ব্যর্থতার পর স্থানীয় আওয়ামী লীগ সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়াসহ কয়েকজনকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেন। এদিনে শাহনওয়াজ ভূঁইয়া, ইলিয়াস উদ্দিন ভূঁইয়া, শামসুল হক, জিল্লুল বাকিসহ মোট ২৭ জন স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদ হন।

ঐদিন পাকিস্তানিরা চারিআনিপাড়া, গারুয়া, ধুরুয়া, শেরপুর, রাজগাঁতী, মুশুল্লী প্রভৃতি স্থানে অগ্নিসংযোগ ও লুটতরাজ করে। স্বাধীনতার পর থেকে প্রতি বছর দিনটিকে ‘নান্দাইল শহীদ দিবস’ হিসেবে পালন করা হয়।দিবসটি ঘিরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা প্রস্তুতি গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ