৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৫| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২৬, ২০২৩,
  • 498 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি :৪৭ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া ও মাসাকিন নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। আটককৃতদের মধ্যে জুয়েল মিয়া মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে কিশোরগঞ্জের ভৈরব শহরের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় কাভার্ডভ্যানের ভিতর তল্লাশি চালিয়ে ৪৭ কেজি গাজাঁ জব্দ করে র‍্যাব।

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৪৭কেজি গাজাঁ উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে একজন মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
আটককৃত জুয়েল মিয়া (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর গ্রামের আলী মিয়ার পুত্র ও মোঃ মাসাকিন (২৩) একই গ্রামের খোরশেদ মিয়ার পুত্র। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ