২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৮| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

৭০ দিনেই হাফেজা হলেন আছমা আক্তার

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১১, ২০২৩,
  • 283 Time View

নিজস্ব প্রতিবেদক:
মাত্র ৭০ দিনে পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেছে আছমা আক্তার বৃষ্টি নামে ১৪ বছরের এক কিশোরী।

সে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার উত্তর আলগী কুহিনূর কারিম মহিলা মাদরাসা থেকে হাফেজ সম্পন্ন করেছে। আছমা আক্তার রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের প্রয়াত আসাদ মিয়ার মেয়ে।

গতকাল শনিবার মাদরাসার পক্ষ থেকে এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চরসুবুদ্ধি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঠিকাদার সমিতির নরসিংদী-ত শাখার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মোল্লা। দোয়া মাহফিলের আগে হাফেজা আছমাকে সম্মাননা স্বারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় মাদরাসার মোহতামীম, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

মাদরাসার শিক্ষকরা জানান, আছমা আক্তার বৃষ্টি রায়পুরার স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করেছে। হঠাৎ তার বাবার মৃত্যুর পর পড়াশোনা বন্ধ হওয়ার পথে। খবর পেয়ে মাদরাসার মোহতামীম মাওলানা মিজানুর রহমান তাকে মনোহরদী এনে এই মাদরাসায় ভর্তি করেন।

চার মাস আগে সাপ্তাহিক তালিমের বয়ানে হিফজের ফজিলত শুনে সে পবিত্র কোরআন মুখস্ত করার ইচ্ছে প্রকাশ করে। পরে তাকে হিফজ বিভাগে ভর্তি করা হয়। প্রথম দিনেই সে ৫ পৃষ্ঠা কোরআন মুখস্থ করে ফেলে। এভাবে ৫ পাড়া মুখস্ত করার পর দৈনিক ১০ পৃষ্ঠা করে মুখস্ত করতে থাকে। ১৮ পাড়া শেষে দৈনিক ২০ পৃষ্ঠা করে মুখস্ত করতে থাকে। এভাবে মাত্র ৭০ দিনে সে পুরো কোরআন মুখস্থ করে ফেলে।

মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান বলেন, ‘মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকেই তার মধ্যে ভিন্ন রকমের প্রতিভা দেখতে পাই। সে অনেক মেধাবী। তার ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৭০ দিনে হিফজ সম্পন্ন করেছে। আল্লাহ তাকে অনেক বড় বানাবেন-এই দোয়া করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ