১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:২৭| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রায়পুরার যুবক নিহত

নি
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 114 Time View

ইতালির রাজধানী রোমে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মামুন মিয়া (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) রাতে রোমের ক্রিস্টোফার কলম্বাস রোডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী এলাকার বাসিন্দা আতর মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইতালির রোমস্থ নরসিংদী জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সনি।

তিনি জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে মরক্কোর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মামুন। পরে ইতালির পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন মামুন। শুরু থেকেই রোম শহরে থেকে কাজ করতেন।

এ ঘটনার পর ইতালির রোমস্থ নরসিংদী জেলা সমিতির নেতারা জরুরি বৈঠক আহ্বান করেছেন। সমিতির পক্ষ থেকে মামুনের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসাথে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে জানান হুমায়ুন কবির সনি।

এদিকে মামুনের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি রায়পুরা উপজেলা আলগীতে চলছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ