১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৪২| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

ইতালিতে বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 187 Time View

ইতালির রোমে অন্যতম সামাজিক সংগঠন বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন।

যান্ত্রিক জীবনকে উপেক্ষা করে রোমের অদূরে সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের
LUNGOLAGO DI CAPODIMONTE তে প্রবাসী পরিবার আনন্দ উপভোগ করেন এই আয়োজনে।

গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন।

বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায়, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেলিন, সিনিয়র সহ-সভাপতি রহমত উল্লাহ প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক কাসেম চৌধুরী, প্রচার সম্পাদক মিয়া সেলিম, সদস্য রুহুল আমিন শ্যামল, উপদেষ্টা ইয়াসিন রাজীবসহ কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ।

উক্ত বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতি, বিভিন্ন থানার সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতি আমান উল্লাহ আমান এবং সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব নেওয়ার পর বেলাব উপজেলা প্রবাসীদের জন্য মরণোত্তর ফান্ড তৈরি করা হয়েছে, অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছে, বেলাবো উপজেলা প্রবাসীদের অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, অনেকের কাগজপত্রের জটিলতা নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, শুধু ইতালিতে নয় বাংলাদেশেও তার নিজ উপজেলা বেলাবোতে সামাজিক কল্যাণকামী বিভিন্ন কাজে দুরযোগে দুঃসময়ে এ সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

অনুষ্ঠানটি শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্রয়ের মধ্য দিয়ে। যেখানে টেলিভিশন, মোবাইল, মাইক্রো ওভেন, ফেন, হিটারসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার ছিল অতিথিদের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ