১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৩০| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে সোনালী লাইফের মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন প্রশিক্ষণ

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 121 Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক মো. শাহজাহানের পরিবারের হাতে মরণোত্তর চেক হস্তান্তর ও দিনব্যাপী ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ঈশ্বরগঞ্জ মেট্রো (টিম আল মামুন)।

দিনব্যাপী আয়োজনে অংশ নেন প্রায় এক হাজার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ), ইউনিট ম্যানেজার ও সম্মানিত গ্রাহক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো. মাসুম বিল্লাহ এবং প্রধান প্রশিক্ষক ছিলেন প্রতিষ্ঠানের হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট মো. তফাজ্জল হোসাইন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুদ।

এতে বক্তব্য দেন ইউনিট ম্যানেজার শামছুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ইউনিট ম্যানেজার ও এফএদের হাতে ক্রেস্ট ও ফুলের মালা তুলে দেন অতিথিরা।

এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথিকেও ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ