
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল তিনটায় গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌরশহরের জামতলা মোড়ে এ জনসমাবেশ আয়োজন করে।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ -১০ (গফরগাঁও -পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমানে সদস্য ও কারা নির্যাতিত নেতা অ্যাড. আল ফাতাহ খান।
তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের বিকল্প নেই। বিগত সময়ে দলের দুর্দিনে আমি নির্যাতিত নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেব।
এসময় অ্যাড. আল ফাতাহ খান স্থানীয় জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট তুলে দেন।
সমাবেশের বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা তাঁতীদলের আহবায়ক মনির দপ্তরি প্রমুখ।