২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৬:২২| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন শরিফ উদ্দিন খান মোমেন

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৩, ২০২৪,
  • 157 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

দরজায় কড়া নাড়ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বেলাব উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া,আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপনরের ছোট ভাই বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন।

ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইতিমধ্যেই মানসিক প্রস্ততি ও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিনিয়ত গণসংযোগ সহ প্রচার প্রচারণায় দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি।

রবিবার দুপুরে সৌজন্য সাক্ষাৎকালে বেলাব উপজেলা বাসীর নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন তিনি। হাজী মোঃ শরিফ উদ্দিন খান বর্তমানে বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পোস্টার, ফেস্টুন, ব্যানার, গণসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বাসির নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করে চলেছেন হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন । তিনি তৃণমূল থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন এ প্রতিবেদককে বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি।

তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আমি বেলাব উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার সুযোগ দিবেন বেলাব উপজেলাবাসি।

সর্বোপরি এই কর্মজজ্ঞে আমি বেলাব উপজেলার দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া, আর্শিবাদ, পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ