২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩১| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৮, ২০২৪,
  • 92 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮নভেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’র সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাঃ সাঈদী হোসেন এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
প্রধান অতিথি কোরিয়ান ভাষা ল্যাবের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন।

সেমিনারে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোঃ আখলাক-উজ-জামান। সেমিনারে বক্তারা বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া প্রত্যেকে যেন দক্ষতার প্রশিক্ষণ নিয়ে এবং বৈধভাবে গমন করেন সেই বিষয়ের প্রতি আহ্বান জানান। সেমিনারে বিদেশ গমনকারী ও বিদেশ ফেরত শ্রমিকগণও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ