২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৩:৫২| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তপসিল বাতিল ও হরতাল সফল করার লক্ষে বেলাব বিএনপির মশাল মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৯, ২০২৩,
  • 231 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

অবৈধ তফসিল বাতিল ও বিএনপির ৪৮ ঘন্টা হরতাল সফল করার লক্ষে উপজেলার আমলাবো ইউনিয়নের বেলাব-শিবপর সড়কে মশাল জ্বালিয়ে মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে সংগঠনটির শতাধিক নেতাকর্মী অংশ নেন।

গকতকাল শনিবার (১৮ নভেম্বর) রাতে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা উপজেলার বেলাব-শিবপুর সংলগ্ন সড়কে মশাল মিছিল বের করেন।

মিছিলে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল উল্লাহ তপন, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন ফকির রাজ, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, মাসুদ পারভেজ, বেলাব উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন মেম্বার, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, আহবায়ক সদস্য রতন আহমেদ,ছাত্রনেতা মোফাজ্জল হোসেন, সারোয়ার জাহান, রবিউল ইসলাম,রাশেদ রায়হান প্রমূখ।

বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, আমি শুনেছি বিএনপি মশাল মিছিল করেছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গোপনে তারা বিচ্ছিন্নভাবে একত্রিত হয়ে স্বল্প সময়ের মধ্যে মিছিল করে পালিয়ে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ