১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৫৯| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

তৃতীয়বারের মতো তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৯, ২০২৩,
  • 753 Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :
তৃতীয়বারের মতো রিসেফ তাইয়েপ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর ফলে আগামী পাঁচ বছরের জন্য তিনি আবারও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর আল জাজিরা।

গত ১৪ মে তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট পায়নি। ফলে এ নির্বাচন রান-অফে গড়ায়। রোববার (২৮ মে) রান-অফ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়।ভোট গ্রহণের পর থেকেই এরদোগানের সমর্থকরা আশাবাদী ছিলেন তাদের নেতাই আবার তুরস্কের প্রেসিডেন্ট হবেন।

৯৭ শতাংশ ব্যালট বাক্স গণনা করার পর বেসরকারিভাবে এরদোগানকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। এ নির্বাচনে এরদোগান পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিন্দ্বন্দ্বি কামাল কিলিচদারগলু পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট।সব মিলিয়ে তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ। ভোট পড়েছে ৮৫ শতাংশের বেশি।

২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোগান। এর আগে তিনি ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ