২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:২০| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুই সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দ্বন্দ্বে পিতার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩,
  • 136 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে দুই সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দ্বন্দ্বে পিতা তমিজ উদ্দিন (৫২) ঘরের পাশের কাঁঠাল গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

আজ সোমবার ভোরে উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তমিজ উদ্দিন ওই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, তমিজ উদ্দিনের তিন ছেলে ও এক মেয়ে। বড় দুই ছেলে ও মেয়ে বাড়িতেই থাকে। ছোট ছেলেকে কিছুদিন হলো বিদেশে পাঠানো হয়েছে।

বাড়িতে অবস্থান করা বড় ছেলেকে মা বেশি ভালোবাসে আর মেজো ছেলেকে বাবা বেশি ভালোবাসে। এনিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। আর সেই ঝগড়ার জের ধরেই শারীরিক ভাবে অসুস্থ তমিজ উদ্দিন আত্মহত্যা করতে পারেন।

তমিজ উদ্দিনের মেজো ছেলে নেজামুল বলেন, আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসে আর আমার মা আমার বড় ভাইকে একটু বেশি ভালোবাসে। এইটা নিয়ে আমার মা আর বাবার মধ্যে ঝগড়া হয়েছে। আমার বাবা অসুস্থ। আগে আরও দুইবার স্টোক করছে। রাগের বশত ফজরের আজানের আগে আগে এই কাম কইরা ( আত্মহত্যা)  ফেলছে। খোঁজ পাওয়ার পর আমরা নামানোর সাথে মুখে একটু পানি দিতেই উনি মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাকসুদ খান বলেন, উনি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ। তবে শুনেছি দুই সন্তানকে ভালোবাসা নিয়ে উনাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়েছিল। সাথে অভাব-অনটনের বিষয়টি তো আছেই।

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটানটি ঘটতে পারে। তমিজ উদ্দিনের লাশ অধিকতর তদন্তের স্বার্থে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ