২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২২| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন নেতৃত্ব পেল রায়পুরা প্রেসক্লাব

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৮, ২০২৩,
  • 367 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় রায়পুরা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের নির্বাহী উপদেষ্টা মোছলেহ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী উপদেষ্টা মো: ফারুক মিয়া এবং মো: মোস্তফা খানসহ সংগঠনের সকল সদস্য।

পরে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হল রুমে ক্লাবের নির্বাহী উপদেষ্টা মো. জয়নুল আবেদীন এ কমিটি ঘোষণা করা হয়।

নব কমিটিতে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম নুর উদ্দিন আহমেদকে সভাপতি, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল হক রফিককে সাধারণ সম্পাদক এবং আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মো. মাজেদুল ইসলাম, এস এম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক একে এম সেলিম, কার্যকরী সদস্য মাহবুব আলম লিটন, লাইলী বেগম এবং মো: শাহ নেওয়াজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ