২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ১০:০০| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩,
  • 317 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল- ই খুদা।

এর আগে শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- গাজীপুরের টঙ্গি থানার এরশাদ নগর এলাকার মো: হোসেন মিয়ার ছেলে মো: রাজু মিয়া (২৫) ও কাপসিয়া থানার মীরার টেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলায় চলমান অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারীসহ দুইজনকে আটক ও তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছে বলে পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ