২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৪১| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইলে নৌকার প্রার্থী আব্দুস সালাম বিজয়ী

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৭, ২০২৪,
  • 152 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-৯ (নান্দাইল)আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিন।

মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম বিজয়ী হয়েছেন ১৯ হাজার ৩৭১ ভোটে। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮২ হাজার ৩৭১ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন (ঈগল) প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট। এ আসনটিতে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫১৭ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ১লাখ ৪৯ হাজার ৩৮৫ ভোট কাস্টিং হয়। এর মধ্যে ২ হাজার ৫৭৪ ভোট বাতিল হয়। ভোট প্রদানের হার ৪১ দশমিক ৭৮ ভাগ৷ ১২১ টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।

নান্দাইল আসনে মোট প্রার্থী ছিলেন ৫ জন। তবে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দীতা হয়। অন্য দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতে পারে বলে জানা গেছে।

সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সুষ্টু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ