১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:১৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,
  • 125 Time View

“পরিষ্কার হাতে গড়ি নিরাপদ বিশ্ব—হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।

অনুষ্ঠান পরিচালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ,

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির,

সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সাবেক অধ্যাপক আজহার আলী, প্রধান শিক্ষক আঃ ওয়াহাব, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী মোঃ আবু সাইদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কুল শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসই রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। পরিষ্কার হাত শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, সমাজ ও বিশ্বকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা শেষে হাত ধোয়ার উপর একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ