লালমনিরহাটের পাটগ্রামে আদম ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে চোখের রোগ নির্ণয় ও চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বাউরা পাবলিক উচ্চ উচ্চবিদ্যালয়ে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম আদর্শ কলেজের প্রভাষক আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিকুজ্জামান জুয়েল, ইসলামী শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল আলম, বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রহমান, ডা: আহসানুজ্জান, মোতাহারুল ইসলাম মিথুন, হামিদুল ইসলাম বাবু প্রমুখ।
চক্ষু শিবিরে প্রায় চার শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন।
অলাভজনক ও সামাজিক এ প্রতিষ্ঠানটি সেবামূলক কাজ করে থাকে।