২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:৩৪| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাটগ্রামে কলা গাছের ভেলা উল্টে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২১, ২০২৩,
  • 345 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে উপজেলায় সানিয়াজান নদীতে কলা গাছের ভেলা উল্টে রাজু হোসেন (১৭) নামে এক কিশোর  নিহত হয়েছেন।
বুধবার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম মোতাহার হোসেন বাজার এলাকায় সানিয়াজান নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের নুরুল ইসলামে ছেলে।
স্থানীয়রা জানান, রাজুসহ তিন বন্ধু একসাথে উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম মোতাহার হোসেন বাজার এলাকায় সানিয়াজান নদীতে  কলা গাছের ভেলায় চড়ে  ঘুরছিল। পথে কচুরিপানার স্তুপের সঙ্গে ধাক্কা লেগে ভেলা উল্টে গিয়ে নদীতে পড়ে যায় তারা।

অপর দুই বন্ধু উঠে এলেও কচুরিপানার  স্থুপে ডুবে নিখোঁজ হন রাজু। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম মুঠোফোনে ঘটনাটি অবগত করেন  পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দলকে।

পরে পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দল এসে রংপুর ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল সন্ধ্যা ৬ টার দিকে রাজুর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম।

বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল হক মিরণ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ