২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:১২| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাটগ্রামে বই পায়নি প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা!

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ১, ২০২৫,
  • 106 Time View

লালমনিরহাটের পাটগ্রামে বছরের প্রথম দিনে বই বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়।

পাটগ্রাম উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেলেও বই পেল না প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে সকাল থেকে বই বিতরণ শুরু হয়।

ইতোমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সকল বই পেয়েছে। চতুর্থ শ্রেণি শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান বাদে সকল বই পেয়েছে। প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটিও বই পায়নি। বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর পাটগ্রাম উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিশু কল্যাণ সহ ১৪৬টি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৯১ টি। সব মিলিয়ে ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী রয়েছে ৩৯ হাজার ৪২৯ জন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরের প্রথম দিনে সব বই দেয়া হয়েছে। চতুর্থ শ্রেণীর শুধু গণিত ও বিজ্ঞান আসেনি। প্রাক -প্রাথমিকের বই আসেনি। যে সব বই আসেনি খুব শীঘ্রই দেয়া হবে। এ বছরের বইয়ের মান ভালো মলাটো খুবই চমৎকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ