১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩৮| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

মনোহরদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানে মোহাম্মদ আলী

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৪, ২০২৪,
  • 577 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে সিএসডি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া সমাজ কল্যান সংঘের আয়োজনে চরগোহালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সেখানে উপজেলার অর্ধশতাধিক মাদরাসার ১৬৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।

স্বনামধন্য বিজ্ঞ বিচারকদের সুনিপুন বিচারকার্যে প্রথম স্থান অর্জন করেছে মনোহরদীর আল মাহমুদ আইডিয়াল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ আলী। দ্বিতীয় স্থান অর্জন করেছে মাদরাসতু ছওতিল কুরআন এর ছাত্র আব্দুল্লাহ আল রাফি এবং মনোহরদী মডেল হিফজ মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে।

বিজয়ী প্রথম স্থান অর্জনকারীকে নগদ ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারীকে নগদ ৮ হাজার টাকা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আরও ১৯ জনকে সম্মাননা স্মারক এবং বই উপহার দেওয়া হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডা. মাওলানা আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক। উদ্বোধন করেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মনির, ব্যাংক কর্মকর্তা নাদিম মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ