২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১২:৫৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শোক দিবসে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবে গণভোজ, মিলাদ ও দোয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩,
  • 352 Time View

নিজস্ব প্রতিবেদক:

বাঙালি জাতির মুক্তির দিশারী অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ, মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে দুপুরে জেলা শহরের বিলাসদীস্থ ডিসি রোডের ক্লাব কার্যালয়ের সামনে সমাজের অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রায় ৩ শতাধিক অসহায় মানুষের মুখে একবেলার খাবার তুলে দেওয়া হয়।

রাত ৮ টায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত হওয়া বঙ্গবন্ধুসহ পরিবারে সদস‍্য ও স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল আলম।

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, সহসভাপতি টুটুল সিকদার, যুগ্ম সম্পাদক কবির হোসেন, এম ওবাদুল কবির, কোষাধ‍্যক্ষ তৌকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক (সদর) শফিউদ্দিন খন্দকার, আইন বিষয়ক সম্পাদক কাজী রুনা লায়লা, সদস‍্য মো. শফিকুল ইসলাম ও ফেরদৌস হাসান পলাসসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

মিলাদ পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান এবং দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক (সদর) শফিউদ্দিন খন্দকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ