৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:১৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

নরসিংদীতে শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৮, ২০২৩,
  • 144 Time View

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদীতে প্রতিবাদ সমাবেশ করেছে নরসিংদী জেলা আওয়ামীলীগ। রবিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ত্ব করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে.কর্নেল (অব) নজরুল ইসলাম হীরু। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামীলীগ এবং শ্রমিকলীগের অন্তত ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদ এর এর সর্বোচ্চ শাস্তির দাবীর পাশাপাশি বিএনপিকে নৈরাজ্যবাদী দল হিসেবে উল্লেখ করা হয়।

নেতারা বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি কোনো উপায় না দেখে এখন হুমকি দিয়ে বেড়াচ্ছে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, জেলা তাতীলীগের আহবায়ক রিপন সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক এসএম কাইয়ুম, জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন প্রমুখ।

#
রাকিবুল ইসলাম
নরসিংদী
২৮.০৫.২০২৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ