২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২০| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৩১, ২০২৩,
  • 166 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩১ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার চিনিশপুরস্থ খায়রুল কবীর খোকনের বাসভবনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল পৌনে পাঁচটার দিকে একটি মাইক্রোবাসে করে দশ-বারোজন দূর্বৃত্ত খায়রুল কবির খোকনের বাড়ির সামনে যায়। এসময় তারা বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটালে বাড়ির কেয়ারটেকার ভয়ে পালিয়ে যায়।

পরে তারা দ্বিতল ভবনের দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে বাড়ির দোতলায় উঠে প্রথমে পশ্চিম পাশের কক্ষে অগ্নিসংযোগ ঘটায়। পরে পর পর প্রতিটি কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ২৫ মে দুই পদবঞ্চিত ছাত্রদল নেতাকে গুলি হত্যার ঘটনার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বলেন, আমরা সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা এসে দেখি ঘরের প্রতিটি রুমের মধ্যে আগুন জ্বলতেছে। আমরা প্রায় আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এছাড়া বাড়িতে ঢুকার সময় নিচে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন বলে ও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ