২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১২:৩২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

কুড়িগ্রামে পাগড়ী নিয়ে কটুক্তিকারীর বিচার দাবীতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 49 Time View

মহানবী মুহাম্মদ (সা:) এর সুন্নত পাগড়ী নিয়ে কটুক্তি করায় আপেল নামের এক ব্যক্তির বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৯ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্যজোট ও কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবসহ ১০টি শ্রমিক সংগঠনের প্রায় শত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। শাপলা চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের যুগ্ন আহবায়ক ও কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিকের নেতা মো: ছকমাল হোসেন, কুড়িগ্রাম জেলা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং উন্নয়ন কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ বেলাল হোসেন এবং কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সাংবাদিক আশীর্বাদ রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পাগড়ী পড়া নিয়ে আপেল নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের কমেন্টে গিয়ে বলেন- “লুঙ্গি খুলে মাথায় পাগড়ী বাঁধেন”।

মহানবী মুহাম্মদ (সা:)- এর সুন্নত পাগড়ী নিয়ে এমন কুরুচিপুর্ণ কটুক্তি করায় সাংবাদিক, শ্রমিক ও ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুদ্র হয়ে ওঠেছেন।

এমতাবস্থায় কটুক্তিকারী ব্যক্তি আপেলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা নিয়ে তার শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রামের পৌর বাজার ও কলেজ মোড় হয়ে সুলতানা পার্কে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ