২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১২:১৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

নন্দীগ্রামে মাদকদ্রব্য উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 130 Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিসহ ৮জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার পৌরসভার নামুইট দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার উদ্ধার করা হয়। পরদিন বুধবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার এবং একইদিনে বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- পৌরসভার চুকাইপাড়ার নিজাম উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (১৯), ঢাকইর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (২০), উপজেলার ভদ্রদিঘী পশ্চিমপাড়ার মৃত ছেবর উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৯) এবং কালাইচাপর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪১)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে পৃথক অভিযান চালিয়ে নারী অপহরণ মামলায় উপজেলার বাদলাশন গ্রামের জিল্লুর রহমানের ছেলে রবিউল ইসলাম (১৯), জিআর গ্রেফতারি পরোয়ানামূলে ঢাকইর মহল্লার মৃত মহাসিন আলীর ছেলে মানিক (৩২), মুরাদপুরের বাদশা মিয়ার ছেলে আইয়ুব আলী (৩৩) এবং ১৫১ ধারায় আপুচাগাড়ীর মৃত হামেদ আলীর ছেলে শরিফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ