২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৪৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি: চরম দুর্ভোগে দুই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 283 Time View

সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় মনোহরদীর বাঘবের মোড়-শেখের বাজার সংযোগ সড়কে। দীর্ঘদিন ধরে চলমান এই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ এলাকার সাধারণ পথচারীরা।

বিশেষ করে হাফিজপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই সড়কটিতে গত ৫-৭ বছর ধরেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাটি এড়িয়ে অনেকে বাধ্য হয়ে বিকল্প পথে যাতায়াত করছেন, যা সময় ও দুর্ভোগ দুটোই বাড়িয়ে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার আশপাশের বাড়িঘর, দোকানপাট ও স্কুলের জন্য মাঠ ভরাট করার ফলে জায়গাটি একপ্রকার নিচু অঞ্চলে পরিণত হয়েছে।

এতে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। উপরন্তু, বহু পুরনো কয়েকটি কালভার্ট বন্ধ হয়ে যাওয়াও এই স্থায়ী জলাবদ্ধতার অন্যতম কারণ বলে জানিয়েছে এলাকাবাসী।

তারা আরও জানান, বিষয়টি বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ এতদিন গ্রহণ করা হয়নি।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শিবপুর উপবিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাস জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে রয়েছে তিনি বলেন বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে রাস্তার উচ্চতা বাড়ানো এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থী, অভিভাবক এবং পথচারীদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এই বর্ষা মৌসুমে দুর্ভোগের যেন শেষ নেই এবং শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসায় চরম প্রতিবন্ধকতা তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ