১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪১| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড

রক্তাক্ত প্রান্তর, শুরু নাকি শেষ?

ইফতেখার উল হক:
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫,
  • 90 Time View

অবশেষে ফিলিস্তিনিদের উপর ই জ রা ই লের গনহত্যা হয়ত আপাতত বন্ধ হচ্ছে। ৭০ হাজার জীবন আর প্রায় ২ লক্ষ আহতের আর্তনাদের বিনিময়ে।

শুরুটা কেমন ছিল?

৭ অক্টোবর ২০২৩ সালে পৃথিবীকে অবাক করে দিয়ে হামাস ই জ রাই লে এক নজিরবিহীন হামলা চালায়। ১১৯৫ মানুষ মারা যায়। যারা বেশিরভাগ সাধারণ ই জ রা ই লি। আমি অবাক হয়েছিলাম হামাস কিভাবে এই হামলা করলো এত শক্তিশালী গোয়েন্দা জাল ফাকি দিয়ে?

কিভাবে সম্ভব হল ই জ রা য়ে ল কে ফাকি দিয়ে উন্মুক্ত মরুভূমিতে এমন কঠিন হামলার প্রস্তুতি নেওয়ার? নাকি কেউ চেয়েছিল এমন একটা হামলা হোক। এই “কেউ” দুই প্রান্তেই ছিল কি? আজকের ধ্বংসস্তুপ আর পচা-গলা লাশের গন্ধের জন্য কি দুই বছর আগের ওই হামলাটা কোন ভাবে দরকার ছিল?

গত দুই বছরে সেই ৭ অক্টোবরের হামাসের হুংকার কোথায় মিলিয়ে গেল?

আমাদের হাহাকার, গাজাবাসীর আর্তনাদ, বাচ্চাদের ভয়ংকর ছবি কোন কিছুই কি এই গনহত্যা থামাতে পেরেছে? কোন কিছুই কমাতে পারে নাই এই মৃত্যুর মিছিলের দৈর্ঘ্য কিংবা খাবারের তীব্র হাহাকার।

যারা এই যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছেন তারাই খেলা আপাতত বন্ধ করেছেন কিন্তু মাঝ থেকে ঝড়ে গেল হাজার হাজার জীবন। বাস্তুচ্যুত হল লাখ লাখ মানুষ।

এই যুদ্ধবাজদের আমরাই কোন না কোন ভাবে টিকিয়ে রেখেছি অর্থ দিয়ে, ছড়ি ঘুরানোর ক্ষমতা দিয়ে অনেক সময় নিজেদের বিকিয়ে দিয়ে।

আমাদের চোখ বন্ধ করিয়ে হাতির কান ধরিয়ে বিশ্বাস করানো হয় হাতি দেখতে কুলার মত।

বাস্তবতা ঠিক এমনই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ