২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৪৭| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 48 Time View

পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীনকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে যায় বলে বিদায়ী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে  সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কর্মকর্তা-কর্মচারীরা বলেন, পৌর প্রশাসক হিসেবে তিনি সবসময় সেবামুখী নেতৃত্ব দিয়েছেন এবং নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও মাহেরা নাজনীন বলেন, পাইকগাছা পৌরসভার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে পেরে আমি আনন্দিত। এই এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, পৌরসভা প্রধান সহকারী জিয়াউর রহমানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, গত বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাহাকে খুলনা ওয়াসার সচিব পদে পদায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ