২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৩১| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 50 Time View

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পাইকগাছায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন এফপিআই মো. মোহাম্মদ জাহিদুর রহমান, এমএম আরিফুজ্জামান, রাজিব কুমার গাঙ্গুলী, মো. জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মণ্ডল, আজহারুল ইসলাম, আরপিআই ওবায়দুল্লাহ সরদার, আরডব্লিউএ জয়া, ফিরোজা খাতুন, নাজমা, এফডব্লিউভি সিলভী আক্তার, রোজিনা, মিতা, অনামিকা, শিরিনা, রমানাথসহ অন্যান্য কর্মচারীরা।

বক্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত উপজেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলবে।

একইসঙ্গে তারা হুঁশিয়ারি দেন, ৫ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত “সেবা সপ্তাহ” কর্মসূচি বর্জন করা হবে।

এ অবস্থান কর্মসূচিতে ৬ জন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, ৯ জন পরিদর্শক এবং ৩৯ জন পরিবার কল্যাণ সহকারী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ