২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৩৭| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩,
  • 395 Time View

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর পৌনে ১টায় বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে এ মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

তিনি জানান, মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা নাদিম।

পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।

শনিবার (১৭ মে) ভোরে প্রধান আসামি বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামের বোনের বাড়ি থেকে গ্রেফতার করেছেন র‌্যাব।

এদিকে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল শনিবার ক্লাব সংলগ্ন মহাসড়কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও জেলার সকল সাংবাদিকগন অংশ নেন।

বক্তারা বলেন, শুধু বাবু চেয়ারম্যান নয় এ নির্মম হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাই। এর ব্যতিক্রম হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ