২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:০৯| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩,
  • 345 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক নারীর অবস্থান নিয়েছে। আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিক বাবুল মিয়ার বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা শারমিন বেগম।

পরে বিয়ের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে নিজ বাড়িতে ফিরে যায় প্রেমিকা। বিষয়টি নিশ্চিত করেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম দিপা।

ওই নারী জানান, সুলতানপুর গ্রামের সাদুর মিয়ার ছেলে কাঠ মেস্তুরি বাবুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে বাবুল বিয়ের আশ্বাসে তার সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক করে।

শারীরিক সম্পর্কের পর থেকে ভুক্তভোগী শারমিন তাকে বিয়ের কথা বললে বাবুল মিয়া বিয়ে করতে অস্বিকৃতি জানায়। একপর্যায়ে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে বাবুল মিয়ার বাড়িতে অবস্থান নেয়।

এদিকে ঘটনার পর থেকে বাবুল মিয়া পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম দিপা। পরে প্রায় দুই ঘন্টা বুঝিয়ে ওই নারীকে বিয়ে দেওয়ার আশ্বাসে অবস্থান তুলে নেওয়া হয়।

ইউপি সদস্য ফাতেমা বেগম দিপা জানান, খবর পেয়ে অভিযুক্ত বাবুলে বাড়ি গিয়ে ওই নারীকে বুঝিয়ে তার অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়। শুনেছি ওই নারীর পূর্বে একটি সংসার ছিল। সেখানে তার এগারো বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। অভিযুক্ত বাবুল তার সাথে গোপণে প্রেমের সম্পর্ক করে তার আগের সংসার থেকে ছাড়াছাড়ি করা হয়। এটি নিয়ে ইউনিয়ন অফিসে বসে সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ