২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩২| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ভারতের প্রতিবেশি, আমাদের গণতন্ত্র রক্ষার দায়িত্ব তাদেরও আছে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২০, ২০২৩,
  • 296 Time View

নিজস্ব প্রতিবেদক:

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নির্বাচনকে ঘিরে কোনো বাইরের অপশক্তি তৎপর হলে ভারত বসে বসে আঙুল চুষবে না। বাংলাদেশ ভারতের প্রতিবেশি, আমাদের গণতন্ত্র রক্ষার দায়িত্ব তাদেরও আছে।

রোববার বিকেলে নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের স্মরণসভায় এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন। মানুষের প্রতি বিএনপির আস্থা নেই। রাতের আঁধারে বারবার ক্ষমতায় এসেছে স্বাধীনতার বিপক্ষের এই শক্তি। সংবিধান মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি জিএম তালেব হোসেন। এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ