২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:৩০| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের এজিএম ও বনভোজন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩,
  • 214 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলার পলাশ উপজেলার টেঙ্গরপাড়াস্থ বাবু রঞ্জিত কুমার সাহার বাংলো বাড়িতে দিনব‍্যাপী এজিএম ও বনভোজন অনুষ্ঠিত হয়।

সেখানে ক্লাবের সদস্যরা আনন্দ উল্লাসে নেচে গেয়ে দিনটি অতিবাহিত করেন।

দুপুরে মধ‍্যাহ্ন ভোজের পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বনভোজন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ১ নং যূগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী পৌরসভার সাবেক সফল ও মানবিক মেয়র হিসেবে খ‍্যাত মো. কামরুজ্জামান কামরুল।

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবপর কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান তৌকিরের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা বাবু মাখন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার ও স্বর্গীয় বাবু রঞ্জিত কুমার সাহার কনিষ্ঠ পুত্র সনেট কুমার সাহা প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব‍্য রাখেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবে’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এসময় ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সমন্বয়ক মকবুল হোসেন, নূরুল ইসলাম নুরচান, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও যুগ্ম সম্পাদক এম ওবায়দুল কবির।

পরে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আলোচনা সভা শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বিগত বছরের বার্ষিক আয়-ব্যায় সংক্রান্ত রিপোর্ট পেশ করেন।

বার্ষিক রিপোর্ট ও প্রশ্নোত্বর পর্ব শেষে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের উপদেষ্টা বাবু মাখন দাস ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম রিপনের ভার মুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতি ঘোষণা দেন।

সেই সাথে সংগঠনের ১ নং যূগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও ১ জন কার্যকরী সদস্য অব্যহতি নেওয়ায় ২ নং যূগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল কবিরকে ১ নং যূগ্ম সাধারণ সম্পাদক, অজয় কুমার সাহাকে ২ নং যূগ্ম সাধারণ সম্পাদক, জুবায়ের আহমেদ জনীকে দপ্তর সম্পাদক ও আসাদুজ্জামান বাদলকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করে কমিটির মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব অর্পণ করেন।

পাশাপাশি কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে ক্লাবে অনুপস্থিত থাকা ও কোন যোগাযোগ রক্ষা না করায় তাদেরকে ক্লাবের সদস্য পদ থেকে অব‍্যহতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ