২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩৬| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২৯, ২০২৪,
  • 110 Time View

আব্দুল জব্বার, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শানু (২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শানু গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকরা ধান ক্ষেতে পানি সেচ দিতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি আমগাছের ডালে শানুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

তাৎক্ষণিক তারা থানায় খবর দেয়। খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে নিহত শানুর চাচাত ভাই সাদ্দাম হোসেন জানান, শানুকে আমরা গতকাল বাড়িতেই দেখেছিলাম তবে রাতে সে বাড়িতে ফিরেছিল কিনা তা জানিনা। পরিবারের লোকজন কোন কিছুই জানেন না বলে মন্তব্য করেন। তবে স্থানীয় কেউ কেউ শানুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে সন্দেহ করেন।

এ বিষয়ে ওসি আরো বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ