২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৪৪| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটায় ভেকু ও ট্রলি জব্দ মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

মোঃ হেকমত আলী মন্ডল, প্রতিনিধি পঞ্চগড়:
  • Update Time : শনিবার, জুন ৮, ২০২৪,
  • 96 Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তোরাব হোসেন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ কে ভুইয়া, বাবু স্বদেশ চন্দ্র।

এছাড়াও উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ এবং ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে।

এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।

উপজেলা ভূমি অফিস চত্বরে দুইটি স্টলের মাধ্যমে সপ্তাহব্যাপী ভূমি সেবা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ